রাজশাহী মেডিক্যালে ডেঙ্গুতে দুজনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
২১ আগস্ট ২০২৫, ২১:১১আপডেট : ২১ আগস্ট ২০২৫, ২১:১১

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোররাতে এবং সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া দুই রোগী হলেন- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা মো. আইয়ুব (২৫) ও রাজশাহী নগরীর শিরোইল মোল্লামিল এলাকার বাসিন্দা রাফিয়া বেগম (৫৫)।

বৃহস্পতিবার সন্ধ্যায় রামেক হাসপাতালের এক প্রতিবেদনে জানানো হয়, রাফিয়া ডেঙ্গু নিয়ে ১৭ আগস্ট থেকে এবং আইয়ুব ১৯ আগস্ট থেকে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে দুজনকেই আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাফিয়া ভোররাত সাড়ে ৪টার দিকে মারা যান। আর আইয়ুব মারা গেছেন সকাল ৭টা ৪০ মিনিটে।

এ নিয়ে চলতি বছর এই হাসপাতালে ডেঙ্গুতে ছয় জনের মৃত্যু হলো। বর্তমানে ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি