সিরাজগঞ্জে ছাব্বির হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৫, ১৫:৪০ আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৫:৪০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে প্রকাশ্য দিবালোকে ছাব্বির হোসেনকে হত্যা মামলায় দীর্ঘ ১৩ বছর পরে সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে দুই মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ওয়াজ আলী, কুন্নু, হামিদ, আরশেদ আলী, আব্দুস সামাদ, ইদ্রিস আলী ও সেলিম রেজা। তাদের সবার বাড়ি শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. গোলাম সরওয়ার খান বলেন, ‘আদালত দীর্ঘ শুনানি শেষে এ হত্যাকাণ্ডে জড়িত সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া আরও কয়েকজন আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদী মো. ওসমান গণীর সঙ্গে আসামিদের আগে থেকে বিরোধ চলছিল। এর জেরে ২০১২ সালের ২৩ আগস্ট সকালে আসামিরা দলবদ্ধ হয়ে তার পরিবারের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে বাদী ও তার স্বজনদের ওপর আঘাত করা হয়। এতে বাদীর ছেলে ছাব্বির হোসেন গুরুতর জখম হন এবং বগুড়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান। একই ঘটনায় বাদীর ভাই মতিন, কোরবান আলী, রমজান আলী, খালাতো ভাই আনিছ ও আত্মীয় তৈয়ব আলীও গুরুতর আহত হন‌ । দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে দীর্ঘ ১৩ বছর পরে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর কর্তৃপক্ষের মামলা
রায় পাওয়ার পর জমি দখল, এরপরই সংঘর্ষে প্রাণ গেলো হুরমুজের
ছিনতাইয়ের গল্পে চাপা আলোচিত হত্যাকাণ্ড, মন্ত্রীর ভাগনের রহস্য খুলতে ৩৫ বছর
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম