আমরা পিআর নির্বাচনের পক্ষে নই: মাহমুদুর রহমান মান্না

বগুড়া প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৫, ২১:১১আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ২১:১১

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আমরা পিআর নির্বাচনের পক্ষে নই। কারণ যে দেশগুলোতে পিআর নির্বাচন হয়েছে, সে দেশগুলো ভালো নেই। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। যাতে সাধারণ মানুষ নির্ভয়ে তাদের ভোট দিতে পারে।’

তিনি বলেন, ‘মাত্র ২৫ দিনের আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। দেড় হাজার মানুষ তাদের শরীরের তাজা রক্ত রাজপথে ঢেলে শহীদ হয়েছেন। এই আন্দোলন ছিল যার জন্য তা কি হচ্ছে? দেশে এখনও চাঁদাবাজি, দখলবাজি, ছিনতাই, রাহাজানি চলছে। হয়তো কিছু কমেছে। সারা দেশে এসব চলছে, বগুড়াতেও রয়েছে এসব। হাসিনার লুটপাটের ১৫ বছর ধরে করেছে। এখনও জিনিসপত্রে দাম কমেনি। সাধারণ মানুষের নাগালের মধ্যে আসেনি। তাহলে! সংস্কার চলছে। তাই আমাদের অবাধ নির্বাচনের দিকে নজর দিতে হবে।’

সোমবার (২৫ আগস্ট) বিকালে বগুড়া জেলা পরিষদে নাগরিক ঐক্যের কর্মী সভায় তিনি এ কথা বলেন। এরপর বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগ করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এখনও পুলিশের ওপর সাধারণ মানুষের বিশ্বাস ফেরেনি। এখনও টাকা ছাড়া মামলা হয় না। কোনও কোনও অফিসে ঘুষ ছাড়া কাজ হয় না। পুলিশের ওপরে মানুষের আস্থা ফিরতে হবে। পুলিশের ওপর মানুষের আস্থা ফিরলে এ দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এনজিওর লোক। তিনি দেশ চালাচ্ছেন। কিন্তু কাঙ্ক্ষিত কিছুই হচ্ছে না। সবাই মিলে তার পাশে থাকতে হবে। যাতে অবাধ নির্বাচন হয়। সারা দেশে এখন নাগরিক কাজ করছে। বগুড়াতেও চলছে। আমরা নির্বাচনি গণসংযোগ শুরু করেছি। আমাদের এগোতে হবে। নির্বাচনের পথে এগোতে হবে।’

নাগরিক ঐক্য বগুড়ার সংগঠক রাজিয়া সুলতানা ইভার সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজীব, জেলা শাখার সাইদুর রহমান সাগর, মামুনুর রশিদ, মুকুল হাসান বাবু, আলিফ হোসেন, রাজ বাহাদুর, সুলতান, দুদু, মহিদুল ইসলাম প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
শিশু ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাগরিক ঐক্যের
তবু আশাবাদী হতে চাই
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি