ইয়াবা নিয়ে পাবনা যুবদল-কৃষক দলের নেতাসহ ৩ জন গ্রেফতার

পাবনা প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩

কক্সবাজার থেকে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ পাবনা জেলা যুবদল ও উপজেলা কৃষক দল নেতাসহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ইয়াবার চালান আনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে রবিবার (৩১ আগস্ট) সকালে ঢাকা–পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেল এলাকায় সেন্টমার্টিন সৌহার্দ্য পরিবহন বাসে তল্লাশি চালানো হয়। এ সময় তিন জনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে তাদের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতার রাশেদ রানা, পাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পাবনা পৌর এলাকার দোহারপাড়ার মৃত জহুরুল ইসলাম রইসের ছেলে; আব্দুল মজিদ মণ্ডল, সুজানগর উপজেলা কৃষক দলের সদস্যসচিব ও পৌর এলাকার ভবানীপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে ও আমিনুল ইসলাম রনি, পাবনা পৌর এলাকার রাধানগর মহল্লার মৃত আব্দুল জলিলের ছেলে ও যুবদল কর্মী।

এ ঘটনায় পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে সংগঠনের কেউ দেশবিরোধী বা দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

পাবনা জেলা কৃষক দলের সভাপতি হাশেম আলী বলেন, ‘বিষয়টি জানা নেই। নিশ্চিত হলে তার (মজিদ মণ্ডল) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
রাসেলের শয়নকক্ষে দুটি বিদেশি পিস্তল, চাঁদা না দিলেই দিতেন হত্যার হুমকি
যে কারণে মিসরের ছয় সাংবাদিককে গ্রেফতার করা হলো
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি