রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

রাবি প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪০

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেদের প্যানেল ঘোষণা করেছে শাখা ছাত্রদল। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।

ঘোষিত প্যানেল অনুযায়ী ছাত্রদলের পক্ষে সহ-সভাপতি (ভিপি) পদে রাবি শাখার সহ-সভাপতি শেখ নূর উদ্দিন আবির, সাধারণ সম্পাদক (জিএস) পদে রাবি শাখার দফতর সম্পাদক নাফিউল ইসলাম জীবন এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে রাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা প্রতিদ্বন্দিতা করবেন।

এছাড়া, অন্যান্য পদে পদপ্রার্থীরা হলেন- ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন, সহকারী ক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, সহকারী সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম অথী, মহিলাবিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, সহকারী মহিলাবিষয়ক সম্পাদক নুসরাত ঈশিতা, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক রেদোয়ানুল ইসলাম রিদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক নুর নবী।

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মারুফ হোসেন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নাইমুল ইসলাম নাইম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক জিসান বাবু, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক এ আর রাফি খান, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ), কার্যনির্বাহী সদস্য-১ মিনারুল ইসলাম মেঘ, কার্যনির্বাহী সদস্য-২ সাঈদ হাসান ইবনে রুহুল, কার্যনির্বাহী সদস্য-৩ মাহবুব মোর্শেদ ইল্লিন ও কার্যনির্বাহী সদস্য-৪ মো. আশরাফুল ইসলাম।

/কেএইচটি/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি