পাবনায় জমিজমা নিয়ে বিরোধে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

পাবনা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৯আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৯

পাবনায় জমিজমাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে আবু বকর মণ্ডল (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আব্দুল আজিজ মণ্ডলসহ আরও কয়েকজন।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়ার চকপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবু বকর ওই গ্রামের লাবু মণ্ডলের ছেলে। জীবিকার তাগিদে তিনি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। আহত আব্দুল আজিজ কবির মণ্ডলের ছেলে, তিনিও একই পেশায় যুক্ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার রাতে তাদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এতে আবু বকর টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং আব্দুল আজিজ মাথায় আঘাতপ্রাপ্ত হন।

তাদের উদ্ধার করে প্রথমে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক আবু বকরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আব্দুল আজিজকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চাচাতো ভাইদের মধ্যে টেঁটা নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি