যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বরখাস্তের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:১২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:১২

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে রাজশাহীর শহীদ নজমুল হক বালিকা উচ্চবিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে বরখাস্তের দাবিতে আবারও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী-অভিভাবকরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ‘নিরাপদ বিদ্যালয় চাই’ লেখা ব্যানার হাতে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা সড়কও অবরোধ করে রাখেন।

স্থানীয় সূত্র জানায়, বিক্ষোভ কর্মসূচি চলাকালে শিক্ষার্থী ও অভিভাবকরা দুটি দলে বিভক্ত হয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অভিযুক্ত শিক্ষককে বরখাস্তের আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন। তবে দ্রুত ব্যবস্থা না নিলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এর আগের দিন সোমবারও একই দাবিতে কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভ করেন তারা। অভিভাবকরা অভিযোগ করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাবুব আলম সুযোগ পেলেই ছাত্রীদের যৌন হয়রানি করেন। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর স্কুল ছুটির পর সিঁড়িতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করেন। এ নিয়ে গত রবিবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেন অভিভাবকরা।

অভিযুক্ত সহকারী শিক্ষক শাহাবুব আলম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটি বিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যাপার। আমাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হচ্ছে।’ 

মঙ্গলবার তার বিষয়ে জানতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আগের দিন তিনি জানিয়েছিলেন, লিখিত অভিযোগ পেয়েছেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি