রাকসু নির্বাচন: মনোনয়ন প্রত্যাহার করলেন ১৪ শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন থেকে মোট ১৪ শিক্ষার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এই তথ্য জানান।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন থেকে ১১ জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন থেকে ৩ জন শিক্ষার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর বাইরে আবাসিক হলের তথ্যগুলো পেতে কিছুটা সময় লাগবে।’

মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, সহ-পরিবেশ সম্পাদক পদে ২ জন, নারী বিষয়ক সম্পাদক পদে ১ জন, বিতর্ক সম্পাদক ১ জন, সহ-ক্রীড়া সম্পাদক পদে ১ জন, সংস্কৃতি সম্পাদক পদে ১ জন, সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ১ জন ও কার্যনির্বাহী পদে ১ জন শিক্ষার্থী রয়েছেন।

এদিকে, রাকসুর সর্বশেষ সংশোধিত তফসিল অনুযায়ী, আগামীকাল ১৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তালিকা প্রকাশের পর থেকেই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। এরপর ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অ্যাকাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

/এমএইচআর/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি