জয়পুরহাট থানা থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেড উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২

গত বছরের ৫ আগস্ট জয়পুরহাট সদর থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে র‌্যাব-৫ সিপিসি-৩। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাতিল ফকিরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুষ্কৃতিকারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে লাল কাপড়ে মোড়ানো অবস্থায় একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করে র‌্যাব।

উদ্ধার হওয়া গ্রেনেডটির গায়ে লেখা রয়েছে— NF24 Sound Grenade। দৈর্ঘ্য প্রায় ৩.৩ ইঞ্চি। পরে এটি জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা সদর থানায় হামলা চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম লুট করে নিয়ে যায়। এর আগে র‌্যাব-৫ এর অভিযানে থানা থেকে লুট হওয়া ২১ রাউন্ড গুলি ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

লুট হওয়া অন্য অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। একইসঙ্গে স্থানীয়দের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের