প্রেমের টানে বাংলাদেশে, ভবিষ্যৎ অনিশ্চিত জেনে ৬ মাস পর ফিরলেন নিজ দেশে

জয়পুরহাট প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৪ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:১০

প্রেমের টানে বাংলাদেশে এসে ছয় মাস পর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়ার ভুইডোবা সীমান্ত দিয়ে নিজ দেশে ফিরলেন ভারতের এক নারী। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে ভুইডোবা সীমান্তের ২৮১/৬২ নম্বর পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ওই নারী ভারতের দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার বাসিন্দা (৩০)। ফেসবুকে জয়পুরহাট শহরের আল আমিন নামের এক যুবকের সঙ্গে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই টানে ছয় মাস আগে জয়পুরহাট শহরে আসেন। এরপর আল আমিনকে বিয়ে করে সংসার শুরু করেন।

ওই নারী জানিয়েছেন, কাবিন না হলেও ধর্মীয় রীতিতে বিয়ে হয় তাদের। এটি তার দ্বিতীয় বিয়ে। তবে ভবিষ্যৎ অনিশ্চিত জেনে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। গত সোমবার সীমান্তে পৌঁছালে তাকে আটক করে বিজিবি। 

ওই নারী আরও জানান, ভারতে তার প্রথম স্বামীর সংসারে এক ছেলে (১৪) ও এক মেয়ে (৭) আছে। স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। একপর্যায়ে স্বামী অন্যত্র বিয়ে করলে ভেঙে যায় সংসার। পরে বাংলাদেশের ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে জয়পুরহাটে আসেন।

বুধবার বিকালে ভুইডোবা সীমান্তের ২৮১/৬২ নম্বর পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় কয়া ক্যাম্প বিজিবির সুবেদার অসীম কুমার মারাক এবং ভারতের বালুপাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি মারিআপ্পান উপস্থিত ছিলেন।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
ছুটির দিন কাজে দ্বিগুণ বেতন, বসকে ঠাট্টার সুযোগ: জেন-জি উদ্যোক্তার অভিনব কৌশল
যে অঞ্চলের নারীদের কাছে ‘সবুজ শাড়ি’ শক্তির প্রতীক
ফ্লাইদুবাইয়ের ঘটনায় ফিরে এলো বিমানবালা নিরজা ভানোটের স্মৃতি
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি