সংঘর্ষের ঘটনায় জয়পুরহাটে ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার

জয়পুরহাট প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাট জেলা, শহর ও কলেজ শাখার সাত জন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

বহিষ্কৃতরা হলেন- জয়পুরহাট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব পিয়াস আহম্মেদ পৃথিবী ও যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী এবং আহাদ হোসেন, জয়পুরহাট শহর ছাত্রদলের সদস্যসচিব হাসানুল বান্না হাসান ও যুগ্ম আহ্বায়ক সোহরাফ হোসেন ইমন। এ ছাড়া শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল করিম রাকিবকেও বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুমোদন করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একইসঙ্গে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনও ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দফতর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের এক এএসআইসহ অন্তত সাত জন আহত হন। পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কাউন্সিল ঘিরে কলেজ এলাকায় উত্তেজনা দেখা দেওয়ায় কাউন্সিল করতে পারেননি কেন্দ্রীয় নেতারা। এ ঘটনায় এই সাত নেতাকে বহিষ্কার করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
জিয়ার মৃত্যুবার্ষিকীতে অশ্লীল নৃত্য, সভাপতি-সম্পাদক বহিষ্কার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি