বগুড়ায় র‌্যাবের অভিযানে কষ্টিপাথরের মূর্তিসহ দুজন গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০২ আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৮

বগুড়ার শেরপুরে বিক্রির চেষ্টাকালে প্রায় দুই কোটি টাকা মূল্যের ১৯০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমইন গ্রামের সোনালি পুকুরপাড়ের মাছের খাদ্য মজুতের মেশিনঘর থেকে মূর্তি উদ্ধার ও দুজনকে গ্রেফতার করেন।

র‌্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার দুজন হলেন- বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া ফরেস্টগেট এলাকার মৃত আফাজ উদ্দিন সরকারের ছেলে আবুল বাশার রুবেল (৫৫) ও তার সহযোগী সিরাজগঞ্জ সদরের রাঙ্গালিয়াগাঁতি গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিক সরকারের ছেলে আল আমিন সরকার (৪৮)।

র‌্যাব সূত্র ও এলাকাবাসী জানান, প্রায় এক বছর আগে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমইন গ্রামের সোনালি পুকুরটি সংস্কার করা হয়। এ সময় আসামিরা পুকুরে ১৯০ কেজি ওজনের মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি পান। মূর্তিটি দৈর্ঘ্যে ৫৭ ইঞ্চি ও প্রস্থে ২৪ ইঞ্চি। যার বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। পরবর্তীতে পুকুরের লিজগ্রহীতা মূর্তিটি বিক্রির জন্য বিভিন্ন ক্রেতাকে দেখান।

এদিকে, র‌্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা গোপনে খবর পেয়ে রবিবার বিকালে ওই গ্রামের পুকুরপাড়ের মাছের খাদ্য মজুতের মেশিনঘরে মাটির নিচ থেকে মূর্তিটি উদ্ধার করেন। এ সময় মূর্তিটি বিক্রির চেষ্টাকারী পুকুরের লিজগ্রহীতা আবুল বাশার রুবেল ও তার সহযোগী আল আমিন সরকারকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, উদ্ধার করা মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটির ওজন প্রায় ১৯০ কেজি। বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন কষ্টিপাথরের মূর্তি হেফাজতে রেখে উচ্চমূল্যে বিক্রি ও পাচারের চেষ্টার কথা স্বীকার করেন। তাদের মূর্তিসহ শেরপুর থানায় হস্তান্তর ও মামলা করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, গ্রেফতার দুই আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
রাসেলের শয়নকক্ষে দুটি বিদেশি পিস্তল, চাঁদা না দিলেই দিতেন হত্যার হুমকি
যে কারণে মিসরের ছয় সাংবাদিককে গ্রেফতার করা হলো
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি