৩৬ ঘণ্টা পর রাজশাহীতে বাস চলাচল শুরু

রাজশাহী প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:০১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৭

রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে ৩৬ ঘণ্টা পর বাস চলাচল শুরু হয়েছে। মালিকরা শ্রমিকদের দাবি মেনে নিয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে বাস চলাচল শুরু হয়েছে। এর আগে সোমবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।

এর আগে ৮ ও ৯ সেপ্টেম্বর টানা ৩৯ ঘণ্টা কর্মবিরতি পালন করেছিল শ্রমিকরা। সে সময় মালিকদের বেতন বাড়ানোর আশ্বাসে আবারও বাস চলাচল শুরু হয়। দাবি পূরণ না হওয়ায় ২২ সেপ্টেম্বর থেকে কর্মবিরতি পালন শুরু করেন।

শ্রমিকদের দাবি মেনে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশ ট্রাভেলসের স্বত্বাধিকারী ও বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বজলুর রহমান রতন। তিনি বলেন, আন্দোলনরত শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে দুপুর ৩টার দিকে ঢাকায় বৈঠক করা হয়েছে। বৈঠকে অন্য অপারেটরের মালিকরা উপস্থিত ছিলেন। শ্রমিকদের কথা শোনা হয়েছে। শ্রমিকরা একতা ট্রান্সপোর্টের মতো বেতন-ভাতা দাবি করেছিল তা মানা হয়েছে। এখন প্রতিটি চালক ১৭৫০ টাকা বেতন পাবেন। এ ছাড়াও সুপারভাইজার ও হেলপারের বেতন বাড়ানো হয়েছে। দাবি মেনে নেওয়ার পর থেকে রাজশাহী থেকে বাস চলাচল শুরু হয়েছে।

সোমবার ভোর থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ, হানিফ কেটিসি পরিবহন চলাচল বন্ধ ছিল। এ সময়ে শুধুমাত্র চলাচল করছিল একতা ট্রান্সপোর্ট।

এর আগে শ্রমিকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে একজন চালককে পারিশ্রমিক হিসেবে এক হাজার ৩৫০ টাকা, সুপারভাইজারকে ৫৭০ ও হেলপারকে ৫৩০ টাকা দেওয়া হয়। গত ১৫ বছরে একতা ছাড়া অন্য পরিবহনের শ্রমিকদের কোনও পারিশ্রমিক বাড়েনি। তাই পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে ৮ ও ৯ সেপ্টেম্বর বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন চালক, হেলপার ও সুপারভাইজাররা। তখন তাদের পারিশ্রমিক বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও পরে তা বাস্তবায়ন করা হয়নি।

/এফআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের