দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ছিটকে পড়ে দুই বন্ধু নিহত

বগুড়া প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:০৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:০৭

বগুড়ায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় তাদের আরও দুই বন্ধু আহত হন। রবিবার রাতে সদর উপজেলার গোকুল খোলার ঘর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল পূর্বপাড়ার ওয়াজেদ সরকারের ছেলে আবিদ হাসান (১৮) ও একই উপজেলার মেঘাখর্দ্দ গ্রামের মন্তেজার রহমানের ছেলে জিহাদ সরকার (১৮)। আহতদের মধ্যে সিয়াম (২২) নামে একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সিয়াম রহবল দক্ষিণপাড়ার মোস্তাফিজার রহমানের ছেলে। অন্যজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে কয়েকজন বন্ধু দুই-তিনটি মোটরসাইকেলে বগুড়া সদরের গোকুল এলাকা থেকে শিবগঞ্জের দিকে যাচ্ছিলেন। দ্রুতগতিতে মোটরসাইকেলগুলো চলছিল। তারা গোকুল খোলার ঘর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়েন।
এতে ঘটনাস্থলেই আবিদ হাসান ও জিহাদ সরকারের মৃত্যু হয়। 

বগুড়ার ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন বলেন, ‘আহত দুজনের মধ্যে গুরুতর সিয়ামকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

দুজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কয়েকজন তরুণ স্থানীয় একটি হোটেলে মদপান করেন। এরপর মদ্যপ অবস্থায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। পরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে দুজন নিহত ও দুজন আহত হন।

হাইওয়ে পুলিশের কুন্দারহাট থানার ওসি হাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে দুজন নিহত ও দুজন আহত হন। তারা মদ্যপ ছিলেন কিনা সে ব্যাপারে নিশ্চিত করে জানা যায়নি। দুটি মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী