৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

পাবনা প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২

পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে লাইনচ্যুত হয়েছে। ভোর ৪টার দিকে ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

উদ্ধার কাজ শেষ হওয়ার পর সকাল ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল।

রেলওয়ে সূত্রে জানা গেছে, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি গতকাল রবিবার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হয়। সোমবার ভোর ৪টার দিকে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের অনেক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে নেমে যান। পরে ভাঙ্গুড়া থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন।

প্রায় তিন ঘণ্টা পর সকাল ৭টার দিকে বগি উদ্ধারের কাজ শুরু হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার জানান, সকাল ৭টা থেকে ট্রেনটির উদ্ধার কাজ শুরু হয়। ১০টায় লাইনচ্যুত বগি দুটির উদ্ধার কাজ শেষ হয়। এরপর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সোমবার ভোর ৪টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। পুলিশ যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে।

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী