মোবাইল ছিনতাই করে নদীতে ঝাঁপ, ভেসে উঠলো লাশ

বগুড়া প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৫, ২৩:৩৬ আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ২৩:৩৬

বগুড়ার ধুনট উপজেলায় মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে টুটুল শেখ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে উপজেলার বথুয়াবাড়ি বাঙালি নদীর চৌবাড়িয়া শ্মশান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টুটুল শেখ ধুনট উপজেলার চালাপাড়া চৈতারপাড়া গ্রামের শুক্কুর আলী শেখের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বথুয়াবাড়ি এলাকায় এক কিশোরের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেন টুটুল। বিষয়টি দেখে স্থানীয় লোকজন ধাওয়া করলে চৌবাড়িয়া শ্মশান ঘাট এলাকায় বাঙালি নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। দুপুর ১টার দিকে লাশ ভেসে ওঠে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘এক কিশোরের মোবাইল ফোন ছিনতাই করে নদীতে ঝাঁপ দিয়ে টুটুল শেখের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের মা সোনাভান ধুনট থানায় অপমৃত্যু মামলা করেছেন।’

/এএম/
সম্পর্কিত
ট্রেন থেকে ফেলে দেওয়া সেই যুবকের মৃত্যু, মিললো পরিচয়
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি