ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ

পাবনা প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৫, ১৬:৩৩ আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১৬:৩৩

পাবনার চাটমোহরে ঈদগাহ মাঠের নামকরণকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে দুই গ্রাম। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে মূলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামে সংঘটিত এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন গুরুতর আহত হন। ভাঙচুর করা হয়েছে ঘরবাড়ি, চালানো হয়েছে দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে আটলংকা ও বন্যাগাড়ী গ্রামের মধ্যে ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে দ্বন্দ্ব চলছিল। একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও কোনও সমাধান হয়নি। উত্তেজনা এতটাই তীব্র হয় যে শুক্রবার নামফলক লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষ একে অপরের ওপর হামলে পড়ে। মুহূর্তেই গ্রামজুড়ে শুরু হয় লাঠিসোঁটা, দা, কিরিচসহ দেশীয় অস্ত্রের মহড়া। দুই পক্ষের হামলায় আহত হন অন্তত ২০ জন। ভাঙচুর করা হয় কয়েকটি বাড়িঘরও।

আহতদের মধ্যে বন্যাগাড়ী গ্রামের আজিম উদ্দিন, সুরমান আলী, আরমান আলী, আবুল হোসেন, রাশেদ হোসেন, আফজাল প্রামাণিক, সেলিম হোসেন ও সাব্বির হোসেনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে আটঘরিয়া ও পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী ও চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম। পুলিশ গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতা ও আগাম উদ্যোগের অভাবেই এ সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করেছে। তাদের মতে, দুই গ্রামের মধ্যে চলমান বিরোধ নিয়ে আগে থেকেই পদক্ষেপ নিলে রক্তক্ষয়ী এ সংঘর্ষ এড়ানো সম্ভব হতো।

ওসি মনজুরুল আলম বলেন, ‘ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে এ সংঘর্ষ ঘটেছে। এখন পরিস্থিতি শান্ত। অভিযোগ পাওয়া গেলে আইনিব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
হাট ইজারা নিয়ে সংঘর্ষ যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
পুলিশের সঙ্গে ম্যাজিস্ট্রেট সঠিকভাবে যোগাযোগ করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী 
মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের নেপথ্যে কী
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি