নিখোঁজ যুবকের ঝুলন্ত লাশ মিললো হোটেল কক্ষে

পাবনা প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৫, ১৫:৩৭আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১৫:৪৩

পাবনা শহরের একটি হোটেল কক্ষে থেকে স্বাধীন সরকার (৪০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) সকালে শহরের আব্দুল হামিদ রোডের ‘রয়েল প্যালেস’ হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত স্বাধীন সরকার সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গজাইল গ্রামের গাজী শাজাহানের ছেলে।

পাবনায় তার ভায়রা ভাইয়ের বাড়িতে এসেছিলেন তিনি। তাদের সঙ্গে শেষ দেখা ছিল মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে। সেদিন হঠাৎ করেই বাসা থেকে বেরিয়ে যান তিনি। রাত পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি, ফোনও বন্ধ পান স্বজনরা। পরদিন সকালেই হোটেল কক্ষে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।

হোটেল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার দুপুরে স্বাধীন একটি রুম ভাড়া নেন। বুধবার সকালে হোটেল বয় দীর্ঘ সময় দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলেও কোনও সাড়া না পেয়ে বিষয়টি থানায় জানানো হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

স্বাধীনের ভায়রা ভাই শুভ্র বলেন, সে আমার বাসায় ছিল। কোনও কিছু না জানিয়েই বের হয়ে যায়। মনে হয় পারিবারিক টানাপোড়েনের চাপ সামলাতে না পেরে এমন পথ বেছে নিয়েছে।

পাবনা সদর থানার ওসি আব্দুল সালাম বলেন, হোটেল কক্ষ থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা যাবে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি