সিরাজগঞ্জে এক রাতে ১৬ কবরের কঙ্কাল চুরি

সিরাজগঞ্জ প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৫, ২০:৩৮ আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ২০:৩৮

সিরাজগঞ্জের শাহজাদপুরে কবরস্থান থেকে এক রাতে ১৬টি কঙ্কাল চুরি হয়েছে। গত সোমবার রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থানের বিভিন্ন পুরোনো কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল।

কঙ্কালগুলো চুরি করার পর চোরেরা কবর খোঁড়ার যন্ত্র ও কয়েকটি পোশাক রেখে যায়। এ ঘটনায় জড়িতদের এখনও শনাক্ত করা যায়নি। বুধবার ঘটনাটি জানাজানি হলে দেখতে ভিড় করেন স্থানীয় লোকজন।

এলাকাবাসী ও কবরস্থান পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে স্থানীয় মসজিদের কয়েকজন মুসল্লি ফজরের নামাজ শেষে কবরস্থান জিয়ারত করতে গিয়ে বেশ কিছু কবরের মাটি খোঁড়া দেখতে পান। পরে তারা কাছে গিয়ে দেখেন কবরগুলো খুঁড়ে ১৬টি কঙ্কাল নিয়ে গেছে চোরেরা। 

কঙ্কাল চুরির ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্কুলশিক্ষক ছানোয়ার হোসেন। তিনি বলেন, ‘যেসব কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, সেখানে গত এক থেকে দেড় বছরের মধ্যে মৃত মানুষকে কবর দেওয়া হয়েছিল। সেগুলোর কঙ্কাল চুরি হয়েছে। দু’একটি পুরোনো কবরের কঙ্কাল চুরি হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় মুসল্লিরা।’  

কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার, সদস্য গোলজার হোসেন এবং কবরস্থানের পাশের বাড়ির মুসল্লি আব্দুস ছামাদ জানান, গত সোমবার অমাবস্যার রাতে এক থেকে দেড় বছরের পুরোনো কবর খুঁড়ে ১৬টি কঙ্কাল নিয়ে যায় চোরেরা। পরদিন স্থানীয়দের মাধ্যমে কবরগুলোতে নতুন করে মাটি দেওয়া হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। 

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
শ্রমিক দলের নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণের অভিযোগ
বৃদ্ধাশ্রমে নারীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক
মোহাম্মদপুরে চার্চ থেকে দেড় মণ ওজনের ঘণ্টা কীভাবে চুরি হলো
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম