এক মোটরসাইকেলে ৩ জন, অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো সবার

রাজশাহী প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৫, ২২:৩১ আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ২২:৩১

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৫টার দিকে চারঘাট উপজেলার শিশাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন ও পরে একজনের মৃত্যু হয়।  

নিহতরা হলেন- চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা এলাকার হাবিবুর রহমানের ছেলে শিমুল আক্তার তুহিন (২৫), একই গ্রামের মিলনের ছেলে মারুফ (১৮) ও এসকে বাদাল গ্রামের (১৪ মাথা) আব্দুল মতিনের ছেলে শিমুল আলী (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে তিন বন্ধু পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিল। এ সময় শিশাতলা এলাকায় বিপরীত দিক থেকে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তারা সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তুহিন ও শিমুলের মৃত্যু হয়। আর মারুফকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চারঘাট থানার ওসি মিজানুর রহমান বলেন, তিন জনের মৃত্যু হয়েছে। ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি