জয়পুরহাট-১ আসনে ধানের শীষের মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ

জয়পুরহাট প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৫, ১৩:৪৯ আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১৮:৫৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে অনেক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করেছেন। এখানে মনোনয়নপ্রত্যাশী ছিলেন দলের আরেক নেতা ফয়সাল আলিম। শেষ পর্যন্ত মনোনয়ন পেয়েছেন মাসুদ রানা প্রধান। তবে স্থানীয় নেতাকর্মীদের বড় একটি অংশ, বিএনপি নেতা ফয়সাল আলিমকে বেশি যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে দেখছেন। 

স্থানীয় বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, বিএনপি যথাযথ ব্যক্তিকে মনোনয়ন না দিলে এই আসনে জামায়াতের প্রার্থী সহজেই নির্বাচনি বৈতরণী পার হয়ে যেতে পারেন। বর্তমান শিক্ষিত ও সচেতন তরুণ প্রজন্ম এমন নেতৃত্ব চায়, যারা আধুনিক চিন্তাভাবনা ও নীতিনিষ্ঠ রাজনীতির প্রতীক। মাসুদ রানার শিক্ষাগত যোগ্যতা ও রাজনৈতিক পরিপক্বতাও প্রশ্ন আছে। অন্যদিকে ফয়সাল আলিম উচ্চশিক্ষিত ও রাজনৈতিকভাবে পরিপক্ব। নেতৃত্বের দিক থেকেও ফয়সাল আলিম অনেক এগিয়ে আছেন।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির দুজন নেতা জানিয়েছেন, স্থানীয় রাজনীতিতে রানা প্রধানের নামের সঙ্গে বেশ কিছু বিতর্ক জড়িয়ে আছে। অভিযোগ রয়েছে, তিনি আওয়ামী লীগের কিছু নেতাকে আর্থিক লেনদেনের মাধ্যমে মামলা থেকে অব্যাহতি পেতে সহায়তা করেছেন। কিছু সহযোগীর মাধ্যমে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকারও অভিযোগ আছে। জয়পুরহাট থানার চকবরকত ইউনিয়নে তার ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে গরু লুট ও হিন্দু পরিবারের ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগও স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এসব অভিযোগ নির্বাচনি মাঠে প্রতিদ্বন্দ্বীদের হাতে শক্তিশালী অস্ত্র হয়ে উঠতে পারে, যা ধানের শীষের প্রার্থীর ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

ফয়সাল আলিম জয়পুরহাটের তৃণমূলের নেতাকর্মীদের কাছে জনপ্রিয় বলেও জানিয়েছেন একাধিক নেতাকর্মী। তবে এসব বিষয়ে জানতে চাইলে কোনও মন্তব্য করতে রাজি হননি ফয়সাল আলিম।

/এমএএ/
সম্পর্কিত
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
এমপি পদ হারালেন মিষ্টি, আপসে রক্ষা পাবেন গাজী নজরুল?
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি