রাজশাহীর দুটি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৫, ২১:৪৪আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ২১:৪৪

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়কে শুয়ে অবরোধ করেছেন দলীয় একাংশের নেতাকর্মীরা। শনিবার (২২ নভেম্বর) বিকালে পবা উপজেলার খড়খড়ি ও গোদাগাড়ীর সিঅ্যান্ডবি মোড়ে এসব কর্মসূচি পালিত হয়।

বিকালে রাজশাহী-১ আসনের মনোনয়নপ্রত্যাশী সুলতানুল ইসলাম তারেকের অনুসারীরা গোদাগাড়ীর মহিশালবাড়ী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক হয়ে সিঅ্যান্ডবি মোড়ে যায়। এরপর নেতাকর্মীরা সেখানে শুয়ে পড়ে সন্ধ্যা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে দুই পাশে দীর্ঘ যানজট দেখা দেয়। এ কর্মসূচিতে সুলতানুল ইসলাম তারেকের ছোটভাই সাইফুল ইসলাম হীরকসহ হাজারো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তারা এই আসনে প্রাথমিক মনোনয়ন পাওয়া মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের মনোনয়ন বাতিলের দাবি জানান। তাদের অভিযোগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনএমের প্রার্থী হতে চেয়েছিলেন শরীফ উদ্দিন।

অপরদিকে, রাজশাহী-৩ আসনে দলের প্রার্থী শফিকুল হক মিলনের মনোনয়ন বাতিল করার দাবিতে পবা উপজেলার খড়খড়ি এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মনোনয়নবঞ্চিত রায়হানুল আলম রায়হানের সমর্থকরা। পরে সেখানে সমাবেশ করেন তারা। এতে বক্তব্য রাখেন পারিলা ইউনিয়ন বিএনপির নেতা খায়রুল ইসলাম, পবা উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান প্রমুখ। সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ শেষে নেতাকর্মীরা ঘোষণা দেন, প্রার্থী পরিবর্তন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

বিএনপির মনোনয়ন পাওয়া মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ

বিক্ষোভকারীদের দাবি, তৃণমূলের মর্যাদা যখন বারবার উপেক্ষিত হয়, তখন এভাবে রাস্তায় শুয়ে পড়া ছাড়া আর কোনও পথ নেই। রাজশাহী বিভাগের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে স্থানীয় প্রার্থী মনোনয়ন পেলেও রাজশাহী-৩ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হককে। তিনি দীর্ঘদিন স্থানীয় রাজনীতি থেকে দূরে ছিলেন এবং তিনি রাজশাহী-২ আসনের ভোটার। এই কারণে তৃণমূলের মধ্যে তার প্রতি ‘আস্থাহীনতা’ তৈরি হয়েছে।

পবা উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ‘আমরা যে নেতাকে চিনি, যিনি দলীয় পতাকা বহন করে গ্রেফতার হয়েছেন, পালিয়ে থেকেও দলের পক্ষে কাজ করেছেন, সেই জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক রায়হানুল আলমকে বাদ দিয়ে বহিরাগতকে মনোনয়ন দিলে তৃণমূল কখনোই সেটা মেনে নেবে না। আমরা দল ভাঙতে চাই না, কিন্তু তৃণমূলের ঘাম, রক্ত, ত্যাগকে যদি মূল্যায়ন না করা হয়, তাহলে কর্মীরা হতাশ হবেন, ক্ষুব্ধ হবেন।’

/এএম/
সম্পর্কিত
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষকের সবাই অনুপস্থিত, শিক্ষার্থীদের বিক্ষোভ
জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর চেষ্টার কোনও ত্রুটি নেই: নজরুল ইসলাম খান
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস