পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৫, ১৬:৪৫ আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১৬:৪৫

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। নারী-পুরুষসহ একাধিক শিশুকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় সরাপপুর গ্রামের প্রায় ৮ বিঘা আয়তনের মঙ্গলা পুকুরের সুফলভোগীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দুই পক্ষই পুকুরে মাছ ছাড়ার দাবি জানাচ্ছিল।

এ সময় রাশেদুল ইসলাম রাসুর নেতৃত্বে একদল লোক পুকুরে মাছ ধরতে যান। তখন প্রতিপক্ষ নজরুল ইসলাম লোকজন নিয়ে বাধা দেন। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। লাঠিসোঁটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হন।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, সরাপপুর গ্রাম এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সবাই বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন। এখনও কোনও মামলা হয়নি এবং কেউ অভিযোগও দেয়নি।

/এফআর/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
রাউজানে সন্ত্রাসীদের গুলিতে ১২ পুলিশ সদস্য আহত
একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালক ও এজেন্ট গ্রেফতার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি