বগুড়ায় আমরণ অনশনে বসেছেন এনসিপি নেতা

বগুড়া প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২৫, ২০:২৬আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ২০:২৬

বগুড়ার শিবগঞ্জে কৃষি খাতে সিন্ডিকেট হটানোর দাবিতে আমরণ অনশনে বসেছেন জেলা এনসিপির সদস্য ও উপজেলা শাখার প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম। সোমবার (১ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে স্থানীয় মুগ্ধ স্কয়ারে এ কর্মসূচি শুরু করেন। সন্ধ্যায় এ খবর পাঠানোর সময় তার কর্মসূচি অব্যাহত ছিল।

বগুড়া জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক রাফিয়া সুলতানা জানান, সারের ডিলার সিন্ডিকেট, সার পাচার, কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি, অন্যায্য সরকারি সার বরাদ্দ, অন্য উপজেলা থেকে ফ্যাসিস্ট আমলের অবৈধ ডিলার শিবগঞ্জে নিয়োগ নীতিমালা ও কোল্ডস্টোরেজে আলু পচনের প্রতিবাদে এবং কৃষক মুক্তির দাবিতে এনসিপি নেতা জাহাঙ্গীর আলম অনশন কর্মসূচি শুরু করেছেন। তার এ কর্মসূচির সঙ্গে দলের সহযোগিতা থাকবে।

বগুড়া জেলা এনসিপির সদস্য ও শিবগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম জানান, এ উপজেলার অবহেলিত কৃষকের পক্ষে তিনি উল্লিখিত দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন। সোমবার বিকাল ৩টার দিকে তিনি শিবগঞ্জ থানার সামনে মুগ্ধ স্কয়ারে এ কর্মসূচি পালন করছেন। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তার এ কর্মসূচি অব্যাহত থাকবে।

তার এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন- শিবগঞ্জ উপজেলা এনসিপির সদস্য আলী আজম সাব্বির ও মিলন শেখ এবং ছাত্রশক্তির সংগঠক সিহাবউদ্দৌলা ও সাব্বির হোসেন।

/এফআর/
সম্পর্কিত
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ