দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেড়শ টাকার লাঞ্চের গল্প আর ৫০ হাজার ফ‍্যামিলি কার্ড ছাড়া গত ছয় মাসে বিএনপি সরকারের বলার মতো আর কোনও সাফল‍্য নাই।

শনিবার (৫ আগস্ট) সকালে ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির সূচনাকালে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ৩১ দফার স্বপ্ন দেখানো ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের অঙ্গীকারকারী দলের কার্যক্রমে ইতোমধ্যে মানুষ হতাশ হতে শুরু করেছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, যারা গণভোটের রায় মানেনা, বিদ‍্যুৎ ও গ‍্যাসের দাম বাড়াবেনা বলে ওয়াদার বরখেলাফ করে দাম বাড়ায়, দলীয়করণ করবেনা বলে ব‍্যাপকহারে দলীয়করণ করে, জনগণ কীভাবে তাদেরকে বিশ্বাস করবে!

মঞ্জু বলেন, বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে। অসহনীয় লোডশেডিং ও ভৌতিক বিদ্যুৎ বিলের কারণে রাগে ক্ষোভে মানুষ অশ্লীল গালি গালাজ করতেও দ্বিধা করছেনা।

এ সময় তিনি জনরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর পুরোনো রাজনীতি ও গালিগালাজের সংস্কৃতি দুটোই পরিহার করার আহ্বান জানান।

 সমাবেশে আরও বক্তব্য রাখেন, জাতীয় সংসদে প্রধান বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বিরোধী দলীয় হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি সভাপতি কর্নেল অলি আহমদ বীরবিক্রম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকসহ ১১ দলের শীর্ষ নেতারা।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ