পাবনায় কুকুর ছানা হত্যার ঘটনায় মামলা

পাবনা প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০২

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ এলাকায় আটটি কুকুরছানা হত্যার ঘটনায় প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে এই মামলা দায়ের করেন বলে পুলিশ জানিয়েছে।

থানা সূত্রে জানা গেছে, স্থানীয় এক নারীর বিরুদ্ধে অভিযোগ—মা কুকুরের অনুপস্থিতির সুযোগে তিনি জন্মানো কুকুরছানাগুলোকে একটি বস্তায় ভরে নিকটস্থ পুকুরে ফেলে দেন। এতে সব কুকুরছানাই মারা যায়। ঘটনার ভিডিও স্থানীয়দের মাধ্যমে প্রাণিসম্পদ অধিদপ্তরের নজরে এলে মহাপরিচালকের নির্দেশে প্রাণী কল্যাণ আইন, ২০১৯-এর ৭ ধারায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বলেন, “মামলাটি গ্রহণ করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত হিসেবে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি বেগমের নাম উল্লেখ করা হয়েছে।”

/এম/
সম্পর্কিত
বাড়িতে আগুন-বিস্ফোরণের মামলার এজাহারে যা উল্লেখ করলেন এমপি নুসরাত
‘নুরাজিম বাহিনীর’ শীর্ষ সন্ত্রাসী রকি গ্রেফতার
আ.লীগের মিছিল নিয়ে শ্রমিকদল নেতার মামলা, আসামি ছাত্রদল নেতা
সর্বশেষ খবর
বাসদের (মার্কসবাদী) তৃতীয় কনভেনশন: সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবানের ডাক
বাসদের (মার্কসবাদী) তৃতীয় কনভেনশন: সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবানের ডাক
‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে গুলি করবো’
‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে গুলি করবো’
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
আমরা ১৪ লাখ মানুষ জিম্মি, কারফিউ জারি করতে বললেন বিএনপি নেতা মঞ্জু
আমরা ১৪ লাখ মানুষ জিম্মি, কারফিউ জারি করতে বললেন বিএনপি নেতা মঞ্জু
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
টানা তিন দিনে তিন দফা কমলো স্বর্ণের দাম
টানা তিন দিনে তিন দফা কমলো স্বর্ণের দাম