রাজশাহীতে বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে মামলা

রাজশাহী প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬

রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ডি এম জিয়াউর রহমান জিয়ার কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে বাগমারা থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১ ডিসেম্বর) বাগমারা থানা আমলি আদালতে এই মামলা করা হয়। আফজাল হোসেন নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য মামলাটি করেন।  

মামলার এজাহারে বলা হয়েছে- আসামিরা ‘মস্তান’ ও ‘সন্ত্রাসী’ প্রকৃতির ব্যক্তি। গত বছর দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে স্থানীয় বিএনপি নেতা ডিএম জিয়াউর রহমান জিয়ার লোক পরিচয়ে এলাকাজুড়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তিনি খড়ের ব্যবসা করেন। সম্প্রতি তার মোকামে এসে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। পুরো টাকা না পেয়ে ১ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যান।

এদিকে মামলায় যাদের আসামি করা হয়েছে তারা সবাই বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে বাদী জানিয়েছেন।

আসামিরা হলেন- বাগমারা গ্রামের আসাদুল ইসলাম (৪৮), রুহুল আমিন সনি (৪০), লাল মোহাম্মদ লাল্টু (৩২), রানা আহমেদ (৩০), সাব্বির আহমেদ (২৫), সেলিম হোসেন (৩৫) ও মেহেদী হাসান রকিসহ (২৫) কয়েকজন। এর মধ্যে রুহুল আমিন সনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

যদিও রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির প্রার্থী ডিএম জিয়াউর রহমান জানান, তিনি ঘটনা সম্পর্কে অবগত নন। কারা কার বিরুদ্ধে মামলা করেছেন তাও জানেন না।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, আসামিরা বিভিন্ন সময় আফজাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করে আসছিলেন। গত ২৬ নভেম্বর দুপুরে আসামিরা বাদীর খড়ের আড়তে অস্ত্রশস্ত্র নিয়ে হাজির হন। তারপর আফজালকে বলেন, এখানে ব্যবসা করতে হলে তাদের ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে। আফজাল চাঁদা দিতে অস্বীকার করলে রহিুল আমিন সনি ধারালো চাকু বের করে আফজালকে তাড়া করেন। এ সময় অন্য আসামিরা বাদীকে ঘিরে ধরেন এবং এলোপাতাড়ি কিলঘুসি-লাথি মারতে থাকেন। আসামি লাল্টু তার হাতে থাকা লোহার রড় দিয়ে বাদীকে বেধড়ক মারধর করেন। অন্যরাও মারধর করে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যান।

যাওয়ার সময় আসামিরা বলে যান, পুরো ৫ লাখ টাকা না দিলে এবার এসে জানে মেরে ফেলা হবে। তারা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে তিনি থানায় মামলা করতে যান। তবে পুলিশ মামলা গ্রহণ না করে আদালতে মামলার করার পরামর্শ দেন।

বাদীর আইনজীবী শারমিন কানিজ জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। এরপর মামলাটি গ্রহণ করে পরবর্তী ধার্য তারিখে প্রতিবেদন দাখিলের জন্য বাগমারা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, সাবেক সেনাসদস্য আদালতে একটি মামলা করেছেন বলে শুনেছি। তবে আদালতের আদেশের কপি এখনও থানায় পৌঁছেনি। আদেশের অনুলিপি পেলে সেই অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
এমপি পদ হারালেন মিষ্টি, আপসে রক্ষা পাবেন গাজী নজরুল?
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি