এনসিপির ২ নেতাকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৫, ২১:৫০আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ২২:৩৮

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতাসহ তিন জনকে মাইক্রোবাস চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর মতিহার থানার চৌদ্দপাই এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর মাইক্রোবাসটি পালিয়ে যায়।

আহতরা হলেন- এনসিপির রাজশাহী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু, সদস্য আব্দুল বারী ও সাংবাদিক সোহানুর রহমান সোহান। সোহান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার মিডিয়া সেলের সদস্য। তারা তিন জন একই মোটরসাইকেলে ছিলেন।

ঘটনার পর তিন জনকেই রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে আব্দুল বারীর একটি পা ভেঙে যাওয়ায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। নাহিদুল ইসলাম সাজু দুই পা ও হাতের কবজিতে এবং সোহান হাতে আঘাত পেয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় সাজু ও সোহান অভিযোগ দায়েরের জন্য নগরীর মতিহার থানায় অবস্থান করছিলেন।

সাজু জানান, রাজশাহী জেলা এনসিপিতে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতিবাদে সোমবার দুপুরে তারা একটি সংবাদ সম্মেলন করেন। সেটি শেষ করে তারা কাটাখালী যাচ্ছিলেন। পথিমধ্যে রাজশাহী-নাটোর মহাসড়কের চৌদ্দপাই এলাকায় পৌঁছালে উল্টোপথে আসা একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়।

সাজু অভিযোগ করে বলেন, মহাসড়কের ওই স্থানটি ফোর লেন। উল্টোপথে গাড়ি আসার কোনও কারণ নেই। তারপরও মাইক্রোবাসটি উল্টোপথে এসে আমাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে হত্যার চেষ্টা চালায়। মাইক্রোবাসের পেছনে চারটি মোটরসাইকেল ছিল। ধাক্কা দেওয়ার পর সবাই পালিয়ে গেছে। এটি অবশ্যই পরিকল্পিত হত্যাচেষ্টা। এ ঘটনায় অভিযোগ দিতে আমরা থানায় এসেছি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, থানায় অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি