ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাসসহ আহত ৪

পাবনা প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২৫, ২০:০৮ আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ২০:০৮

পাবনায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ চার জন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক জহুরুল ইসলাম। আহত অন্যরা হলেন- শিমুল বিশ্বাসের ব্যক্তিগত সহকারী ইনামুর রহমান, বেড়া উপজেলা বিএনপির সদস্যসচিব রইস উদ্দিন ও মাইক্রোবাসের চালক শফিক। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জহুরুল ইসলাম জানান, বিকালে পাবনা-২ আসনে বিএনপির প্রার্থী এ কে এম সেলিম রেজা হাবিবের একটি নির্বাচনি সভায় অংশ নেন শিমুল বিশ্বাস। সেখান থেকে ফেরার পথে আটঘরিয়ার একদন্তে পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনি একটি সভায় যোগ দিতে যান। পথে তাকে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে শিমুল বিশ্বাসসহ ওই গাড়িতে থাকা চার জন আহত হন। তাদের মধ্যে ইনামুর রহমান ও রইস উদ্দিনের অবস্থা গুরুতর। তারা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। শিমুল বিশ্বাস চোখে আঘাত পাওয়ায় চিকিৎসা দেওয়া হয়। তবে তিনি শঙ্কামুক্ত।

পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘তিন জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। একজন গাড়ির কাচ দ্বারা চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। বাকি দুজনের একজন মাথা ও আরেকজন হাঁটুতে আঘাত পেয়েছেন। তাদের চিকিৎসা চলছে।’

/এএম/
সম্পর্কিত
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
এমপি পদ হারালেন মিষ্টি, আপসে রক্ষা পাবেন গাজী নজরুল?
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি