ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত

বগুড়া প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৫, ১৮:১২ আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৮:১২

বগুড়ার ধুনটে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার বথুয়াবাড়ি সেতুর সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী ধুনট থানায় মামলা করেছেন।

নিহতরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়নের বথুয়াবাড়ি গ্রামের পলাশ শেখের স্ত্রী রেবেকা খাতুন (৩৫) ও তার শিশু ছেলে হুজাইবা শেখ (৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে গৃহবধূ রেবেকা খাতুন তার ছেলে হুজাইবা শেখকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে উপজেলার পেঁচিবাড়ি গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বেলা সোয়া ২টার দিকে চালক অটোরিকশা বথুয়াবাড়ি সেতুর কাছে লিংক রোড থেকে শেরপুর-ধুনটে সড়কে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় ধুনটগামী একটি সিমেন্টবোঝাই ট্রাকের চালক অটোটিকে ধাক্কা দেয়। এতে মা ও ছেলে রাস্তায় ছিটকে পড়লে ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যান। পুলিশ ট্রাকটি জব্দ করে ধুনট থানা হেফাজতে নেয়। এ ব্যাপারে নিহত গৃহবধূর স্বামী পলাশ শেখ ধুনট থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। ঘাতক ট্রাকের চালক ও
হেলপারকে শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত মা ও ছেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
সর্বশেষ খবর
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি