‎রাকসু জিএস আম্মারের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ আইন বিভাগের শিক্ষার্থীদের

‎রাবি প্রতিনিধি 
২২ ডিসেম্বর ২০২৫, ১১:১৭আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫

‎রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদকের (জিএস) সাম্প্রতিক এক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থীরা। রবিবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে তারা এই নিন্দা জানান।

‎সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন সম্পর্কে রাকসুর সাধারণ সম্পাদকের দেওয়া বক্তব্য প্রচারিত হলে তা আইন বিভাগের শিক্ষার্থীদের দৃষ্টিগোচর হয়। এর পরিপ্রেক্ষিতে এক যৌথ প্রতিক্রিয়ায় তারা জানান, উক্ত বক্তব্য ভাষাগতভাবে ঔদ্ধত্যপূর্ণ, শালীনতা ও সৌজন্যবোধবর্জিত এবং একটি মর্যাদাসম্পন্ন অ্যাকাডেমিক পদকে হেয়প্রতিপন্ন করার সুস্পষ্ট অপচেষ্টা।

‎‎আইন বিভাগের শিক্ষার্থীরা বলেন, একজন নির্বাচিত ছাত্র প্রতিনিধি হিসেবে রাকসুর সাধারণ সম্পাদকের দায়িত্বশীলতা, সংযম ও প্রাতিষ্ঠানিক আচরণ প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট বক্তব্যে তার সম্পূর্ণ বিপরীত চিত্র ফুটে উঠেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

‎বিবৃতিতে তারা উল্লেখ করেন, বিভিন্ন সূত্রে তারা জেনেছেন, অনুষদ ডিনের মেয়াদ সমাপ্তির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য তাদের দায়িত্ব অব্যাহত রাখতে অনুরোধ জানিয়েছেন। এ ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে কারও ভিন্নমত বা আপত্তি থাকলে, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত প্রাতিষ্ঠানিক কাঠামোর ভেতরে আলোচনা, আবেদন কিংবা প্রতিবাদের সুযোগ রয়েছে। কিন্তু সেই পথ অনুসরণ না করে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য, কুরুচিপূর্ণ ভাষা প্রয়োগ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি প্রদান আইনশৃঙ্খলা, শিষ্টাচার ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থি।

‎তারা আরও বলেন, কোনও ব্যক্তি কর্তৃক সম্ভাব্য অন্যায়, অনিয়ম বা দুর্নীতির অভিযোগ থাকলে তা নিষ্পত্তির জন্য বিশ্ববিদ্যালয়ে সুস্পষ্ট বিধিবদ্ধ প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা বিদ্যমান। সেই প্রক্রিয়া উপেক্ষা করে জনসমক্ষে অবমাননাকর ও উসকানিমূলক বক্তব্য প্রদান একজন নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধির কাছ থেকে প্রত্যাশিত নয় এবং এটি দায়িত্বশীল আচরণের চরম ব্যত্যয়।

‎বিবৃতির শেষাংশে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থানের মর্যাদা, সীমা ও দায়িত্ববোধ অক্ষুণ্ণ রেখে বক্তব্য ও কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। একইসঙ্গে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোরালো অনুরোধ জানান, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা ও অ্যাকাডেমিক কার্যক্রম ব্যাহত করতে পারে এমন যেকোনও ধরনের অস্থিতিশীলতা, উসকানি ও দুরভিসন্ধি প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক ও দৃঢ় ভূমিকা গ্রহণের জন্য।

/এফআর/
সম্পর্কিত
র‍্যাগিংসহ নানা অপরাধে সাজা পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯৯ শিক্ষার্থী
ভাইরাল সেই বিউটি রানি পাল এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক
শিক্ষকদের নৈতিকতা, মূল্যবোধ ও ন্যায়বোধ থাকতে হবে: ইউজিসি চেয়ারম্যান
সর্বশেষ খবর
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে স্বাগত জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে স্বাগত জানালেন ট্রাম্প
ঢাকার হোটেলে ঘোড়ার মাংস পাঠানো ৯ জন আটক, সঙ্গে সঙ্গে কারাদণ্ড
ঢাকার হোটেলে ঘোড়ার মাংস পাঠানো ৯ জন আটক, সঙ্গে সঙ্গে কারাদণ্ড
২০২৮ সালে নিউইয়র্ক–সিডনি ননস্টপ ফ্লাইট
২০২৮ সালে নিউইয়র্ক–সিডনি ননস্টপ ফ্লাইট
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি