বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা

বগুড়া প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার ৭টি আসনে বিএনপি, জামায়াত, নাগরিক ঐক্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

এর মধ্যে দুপুরে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তার উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী হেলালুজ্জামান তালুকদার লালু জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন। তার কিছুক্ষণ আগে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য একেএম মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহসভাপতি এমআর ইসলাম স্বাধীনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাশাপাশি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল
ইসলাম, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মীর শাহে আলম, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আবদুল মুহিত তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোশারফ হোসেন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে গোলাম মোহাম্মদ সিরাজ মনোনয়নপত্র জমা দেন।

এদিকে বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জামায়াতের গোলাম রব্বানী, বগুড়া-৩ আসনে জামায়াতের নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া-৪ আসনে জামায়াতের ড. মোস্তফা ফয়সাল পারভেজ, বগুড়া-৫ আসনে জামায়াতের দবিবুর রহমান, বগুড়া-১ আসনে জামায়াতের অধ্যক্ষ শাহাবুদ্দিন ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জামায়াতের মাওলানা শাহাদাতুজ্জামান নিজ নিজ মনোনয়নপত্র দেন। 

এ ছাড়া বগুড়া-৬ আসনে বাসদের প্রার্থী দিলরুবা নূরী মনোনয়নপত্র জমা দেন। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার পক্ষে কেন্দ্রীয় সদস্য আবদুর রাজ্জাক মনোনয়নপত্র জমা দেন। 

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বগুড়ার ৭টি আসনে ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে তফসিল ঘোষণার পর থেকে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করেন। সোমবার বিকাল সোয়া ৫টা পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদান অব্যাহত ছিল।

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী