রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২৫, ২১:৩৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ২১:৩৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর বিনোদপুরের একটি মেস থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই ছাত্রীর নাম লামিসা নওরীন পুষ্পিতা (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২০২৫ সেশনের এবং জুলাই-৩৬ হলের অনাবাসিক শিক্ষার্থী ছিলেন।

সহপাঠীরা জানিয়েছেন, সন্ধ্যা ৬টার দিকে নগরীর বিনোদপুরের লেবুবাগান এলাকার একটি মেসে গলায় ফাঁস দেন ওই শিক্ষার্থী। সহপাঠীরা দেখে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। বর্তমানে লাশ রামেক হাসপাতালের মর্গে রয়েছে। তিনি ঝিনাইদহের কুদরত উল্লাহ বিপ্লবের মেয়ে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই ছাত্রীর বাবাকে খবর দেওয়া হয়েছে। তিনি রওনা করেছেন। প্রাথমিক অবস্থায় মৃত্যুর কারণ জানা যায়নি। পরিবারের সদস্যরা আসার পর তাদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে লাশ হস্তান্তর করা হবে।’

প্রসঙ্গত, গত ১২ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংলগ্ন একটি ভবনের ফ্ল্যাট থেকে ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছিল পুলিশ। ওই সময় তার কক্ষ থেকে রঙিন কাগজে লেখা চারটি চিরকুট পাওয়া যায়। একটি চিরকুটে লিখেছেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নন। নিহত ছাত্রীর নাম সোনিয়া সুলতানা (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ সেশনের (৬৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে