রাজশাহীতে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

রাজশাহী প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৬, ১২:১৪আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১২:১৪

রাজশাহীতে জেঁকে বসেছে কনকনে শীত। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশে কুয়াশার ঘনত্ব খুব বেশি না থাকলেও হিমেল হাওয়ার দাপটে শীতের তীব্রতা কয়েক গুণ বেড়েছে। ঠান্ডা বাতাসের কারণে সকাল থেকেই স্থবির হয়ে পড়েছে জনজীবন।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সোমবার (৫ জানুয়ারি) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ছিল সাড়ে ৮ ডিগ্রি। এই ব্যবধান কম থাকার পাশাপাশি রাতের তাপমাত্রা হঠাৎ অনেকটা নেমে গেছে। তাই শীতের প্রকোপ আরও বেড়েছে। পৌনে ৭টার দিকে সূর্যোদয়ের কথা থাকলেও সকাল ৯টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

শীতের প্রভাবে শহর ও গ্রাম দুই এলাকাতেই জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। আবহাওয়া অফিসের হিসাবে সকালে বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ। ফলে কনকনে হিমেল বাতাসে শরীরে ছড়িয়ে পড়ছে তীব্র শীতের শিহরণ, বাড়ছে দুর্ভোগ।

সকালে নগরীর বিভিন্ন মোড়ে চায়ের দোকানে জ্বালানো আগুন ঘিরে দাঁড়িয়ে গা গরম করছিলেন শ্রমজীবী মানুষ। এই শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ।

রাজশাহীতে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

পঞ্চাশোর্ধ্ব রিকশাচালক ফিরোজ আলী বলেন, ‘সকাল আর বিকেলের ঠান্ডায় হাত-পা জমে যায়। কিন্তু কাজে না বের হলে সংসার চলে না। এমন শীত পড়েছে যে রাস্তায় টিকে থাকাই কষ্টকর হয়ে উঠছে।’

শীতের কারণে কিছুটা হলেও স্থবির হয়ে পড়েছে জনজীবন। শহর থেকে গ্রামে একই চিত্র সবখানে। আবহাওয়া অফিসের হিসেবে সকালে বাতাসে আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। ফলে কনকনে ঠাণ্ডা বাতাসে শরীরে ছড়িয়ে পড়ছে তীব্র শীতের শিহরণ।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, রাজশাহীতে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রিতে। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। এবং রাজশাহীতেও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এই তাপমাত্রা আরও কয়েকদিন থাকতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ থাকায় অনুভূত তাপমাত্রা আরও কম।

/এফআর/
সম্পর্কিত
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
জুনজুড়ে তাপপ্রবাহের শঙ্কা, প্রথমার্ধেই সারাদেশে ছড়িয়ে পড়তে পারে মৌসুমি বায়ু
আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের