বগুড়ার শেরপুরে বোমা বিস্ফোরণ, নিহত ২

বগুড়া প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৬, ০০:২৩আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ০২:২১

বোমা-বিস্ফোরণ বগুড়ার শেরপুরের গাড়ীদহ জওয়ানপুর গ্রামে একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে এ বিস্ফোরণ ঘটে। শেরপুর থানার ওসি খান মোহাম্মদ এরফান বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনার পর পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে বলে জানা গেছে। নিহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ধারণা করছে, বোমা তৈরির সময় বাড়িটিতে এ বিস্ফোরণ ঘটতে পারে। এলাকাবাসীর ধারণা, ‘জঙ্গিরা’ ওই বাসায় ভাড়া নিয়ে বোমা তৈরিসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
ওসি জানান, গাড়ীদহ জওয়ানপুর গ্রামে জনৈক মাহবুব রহমানের মালিকানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। বাসাটি তিনি ভাড়া দিয়েছিলেন। কারা সেখানে থাকে তা জানা যায়নি। সংকটজনক অবস্থায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
বগুড়া সিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই শাহ আলম জানান, বিস্ফোরণে নিহত একজনের দুই হাত ও বাম পা উড়ে গেছে।

/এনএস/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান