নির্বাচনি অনুষ্ঠানে গণভোটে ‘না’ বলায় হট্টগোল-বিশৃঙ্খলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৬, ১৮:৪৬আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১৯:৪৭

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে এক মঞ্চে সব প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনি ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বানকে কেন্দ্র করে হট্টগোল ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, অনুষ্ঠান চলাকালে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিলটন প্রামাণিক গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানান। তার এই বক্তব্যের পর মঞ্চের সামনে ও আশপাশে জড়ো হওয়া ব্যক্তিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

পরিস্থিতি কিছু সময় উত্তপ্ত থাকলেও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরে নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পর নির্বাচনের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিলটন প্রামাণিক নিজের নিরাপত্তাহীনতার কথা জানান। তিনি বলেন, গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান তো আমার কথা নয়। এটি আমাদের নেতা জিএম কাদেরের কথা। আজ এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা উদ্বেগজনক। এমন পরিস্থিতি চলতে থাকলে এ দেশে সুষ্ঠু ভোট হবে না।

অনুষ্ঠানে উপস্থিত জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খানের ব্যক্তিগত সহকারী মো. বুলবুল বলেন, ‘জাতীয় পার্টির হিল্টন প্রামাণিক ছিলেন সর্বশেষ বক্তা। তিনি সরাসরি গণভোটে “না” ভোট দিতে বলেছেন। এটি উপস্থিত দর্শকরা মেনে নিতে পারেননি। তারা আপত্তি জানিয়েছেন, এটি কেন বলা হলো। আবার কিছু মানুষ বলেছেন, তিনি তার মতামত দিয়েছেন। এখানে অন্যদের সমস্যা কী। এজন্যই বিশৃঙ্খ পরিবেশ তৈরি হয়েছে।’

এ বিষয়ে জানতে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এটিএম আরিফকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

/এএম/
সম্পর্কিত
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
গণভোটের রায় বাস্তবায়ন না হলে গণতন্ত্রে আস্থা হারাবে জনগণ: জামায়াত আমির
গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস