‌‘বিএনপি কোটায়’ চাকরি দিতে ভাইভার নম্বর ৪০০ শতাংশ বাড়িয়েছে: সারজিস

ভোলা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি তার পুরোনো চরিত্র, অভ্যস্ততা এবং মনস্ত্বত থেকে বেরিয়ে আসতে না পারলে ধীরে ধীরে বাংলাদেশে তার রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। বিএনপি সরকার যদি গণভোটের রায় বাস্তবায়ন না করে তাহলে আগামী ৫ বছর ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না।’

বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা শাখার সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘বিএনপিকে নিয়ে আমাদের আলোচনা-সমালোচনা থাকবে, কঠোর সমালোচনা থাকবে। চাঁদাবাজি করলে বলবো, জমি দখল করলে ওইটাও বলবো, কোথাও মানুষের ওপর জুলুম করলে সেটাও বলবো, কিন্তু বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করবো না।’

তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলি—বিএনপির গত ছয় মাসের কার্যক্রম নিয়ে আমরা এখন পর্যন্ত সন্তুষ্ট না। আমরা মনে করি, তারা আস্তে আস্তে লাইনচ্যুত হয়ে যাচ্ছে। তারা ক্ষমতার অপব্যবহার করতেছে। আমরা দেখছি তারা প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করছে, স্বজনপ্রীতি করছে, সরকারি নিয়োগে ভাইভা নম্বর ৪০০ শতাংশ বাড়িয়েছে, যেন কেউ প্রিলি-রিটেন টিকলেই বিএনপি কোটায় চাকরি দেওয়া যায়।’    

সারজিস আলম বলেন, ‘বিএনপি তাদের জায়গায় থেকে এই যে কাজগুলো করছে, আমরা মনে করি এগুলো পুরোনো কায়দা, এটা থেকে তাদের বের হয়ে আসতে হবে। যদি না হয় আমাদের রাজপথের কর্মসূচি আরও শক্তিশালী হবে। এজন্য আমরা বিএনপির কাছে আহ্বান জানাবো।’  

তিনি বলেন, ‘প্রশাসনে দেখবেন ডিসি-এসপি-ওসি-ইউএনও—সবগুলো বিএনপি নেতা বিএনপির অফিস থেকে চালাতে চায় তাদের মতো করে। তাহলে এটা থেকে যদি বের না হয়, বাংলাদেশে যে সংস্কারটা আমরা চাই সেটাতো হওয়া সম্ভব না। আমরা প্রত্যাশা করি বিএনপি পুরোনো অভ্যাস ও মনস্তত্ত্ব থেকে বের হয়েছে আসবে। অন্যথায় ধীরে ধীরে বাংলাদেশ থেকে বিএনপির রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এগুলো যদি করতে থাকে, গণভোটের রায় যদি বাস্তবায়ন না করে, বিএনপির জন্য ৫ বছর ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না।’  

এর আগে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন সারজিস আলম। 

এ সময় তিনি বলেন, ‘সংগঠন গড়ার জন্য যে পলিসিতে যাওয়ার দরকার আমরা ওই পলিসিতে যাবো। নির্বাচনে জেতার জন্য যে পলিসিতে যাওয়ার দরকার আমরা ওই পলিসিতে যাবো এবং রাজনীতি আমরা আমাদের জায়গা থেকে নির্ধারণ করবো, ওই রাজনীতির পথেই আমরা সামনের দিকে এগিয়ে যাবো। আমরা এনিসিপি বিশ্বাস করি—আধিপাত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই, বাংলাদেশপন্থাতে আমাদের লড়াই, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের লড়াই, জনগণের মর্যাদা নিশ্চিত করা সকল অপকর্মের বিরুদ্ধে লড়াই করে দাঁড়ানো হচ্ছে আমাদের অন্যতম লক্ষ্য।’ 

সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় এনসিপির ভোলা জেলার আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাকসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন রনি, কাজী সালমান, রায়হানুল ইসলাম, এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন প্রমুখ।

/এএম/ 
সম্পর্কিত
বাজারে সরকারের হস্তক্ষেপের কারণে খাদ্যপণ্যের দাম বাড়েনি, দাবি রিজভীর
বিএনপি আমলের বদলি-পদোন্নতি নিয়ে আমার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান: আসিফ মাহমুদ 
স্থানীয় সরকার নির্বাচন ও কাউন্সিল: কীভাবে সমন্বয় করছে বিএনপি
সর্বশেষ খবর
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
সন্তান মাদকের ফাঁদে পড়ছে না তো? বুঝবেন যেসব পরিবর্তনে
সন্তান মাদকের ফাঁদে পড়ছে না তো? বুঝবেন যেসব পরিবর্তনে
হাম ও হামের উপসর্গে মৃত্যু হাজার ছাড়ালো
হাম ও হামের উপসর্গে মৃত্যু হাজার ছাড়ালো
সালমান শাহ হত্যা: রিমান্ডে ‘তথ্য গোপন’ ডনের, পাঠানো হলো কারাগারে
সালমান শাহ হত্যা: রিমান্ডে ‘তথ্য গোপন’ ডনের, পাঠানো হলো কারাগারে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার