রাজশাহীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

রাজশাহী প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৬, ২৩:০০ আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ২৩:০০

রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছের আরও পাঁচ জন। তারা সবাই ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

রবিবার (২৫ জানুয়ারি) বিকালে পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন। এতে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তার নাম শান্ত ইসলাম (২৪)। বাড়ি চারঘাট উপজেলার বালাদিয়া গ্রামে। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। অপর দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘একটি অটোরিকশা পুঠিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শান্ত মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেক নারী ও একজন ব্যক্তি।’

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস বলেন, ‘অজ্ঞাত পরিচয় পুরুষ ও নারীর লাশ শনাক্তকরণের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের অর্থোপেডিক ও নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর।’

এ ঘটনার পর পুলিশের দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় লোকজন। এতে কয়েক কিলোমিটারজুড়ে যানজট তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন।

/এএম/
সম্পর্কিত
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি