নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক প্রতিমন্ত্রী

পাবনা প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৬, ১৫:০১ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৫:০১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া) আসনে শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সদ্য বিএনপিতে যোগ দেওয়া অধ্যাপক আবু সাইয়িদ। একই সঙ্গে তিনি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ভিপি শামসুর রহমানের পক্ষে সক্রিয়ভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা।

দীর্ঘদিন ধরেই পাবনার রাজনীতিতে আলোচিত ও প্রভাবশালী চরিত্র অধ্যাপক আবু সাইয়িদ একসময় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা ও তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তবে ২০০৮ সালে দলীয় মনোনয়ন না পাওয়ার পর থেকেই মূলধারার আওয়ামী রাজনীতির সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। পরে তিনি কখনও স্বতন্ত্র, কখনও বিরোধী জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে নিজস্ব রাজনৈতিক অবস্থান ধরে রাখার চেষ্টা করেন।

২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী, ২০১৮ সালে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন এবং ২০২৪ সালেও স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা— এই ধারাবাহিকতায় তাকে স্থানীয় রাজনীতিতে আলাদা গুরুত্ব দিয়েছে। চলতি নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেও গত ২১ জানুয়ারি সরাসরি বিএনপিতে যোগদানের পর পরিস্থিতি নতুন মোড় নেয়। দলবদল ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন আলোচনা-সমালোচনা তুঙ্গে ঠিক সেই প্রেক্ষাপটেই নির্ধারিত সময়ের আগেই মনোনয়নপত্র প্রত্যাহার দলীয় কৌশলকেই অগ্রাধিকার দিচ্ছেন।

পুনঃতফসিল অনুযায়ী সোমবার (২৬ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে।

বিএনপির মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমান অধ্যাপক আবু সাইয়িদের ভূমিকা নিয়ে বলেন, ‘তিনি একজন অভিজ্ঞ রাজনীতিক। তার মাঠে থাকা আমাদের জন্য শক্তি বাড়াবে। ধানের শীষের পক্ষে তিনি সরাসরি ভোট চাইবেন এটা আমাদের জন্য ইতিবাচক।’

নিজের সিদ্ধান্ত ব্যাখ্যা করতে অধ্যাপক আবু সাইয়িদ বলেন, ‘আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছি। দল যে দায়িত্ব দেবে, সেটাই পালন করবো।’

জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়। তবে তার যোগদানে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও কৌতূহল বেড়েছে এটা অস্বীকার করার সুযোগ নেই।’

উল্লেখ্য, সীমানা নির্ধারণ সংক্রান্ত আইনি জটিলতায় একসময় পাবনা-১ (সাঁথিয়া) আসনের নির্বাচন অনিশ্চিত হয়ে পড়লেও হাইকোর্টের আপিল বিভাগের আদেশে আসনটিকে একক হিসেবে বহাল রেখে ভোট আয়োজনের নির্দেশ দেওয়া হয়।

বর্তমানে এই আসনে বিএনপি প্রার্থী ভিপি শামসুর রহমানের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নজিবুর রহমান মোমেন এবং ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল গনি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে সাতক্ষীরার চারটি আসনে বিএনপিকে হারানো হয়েছে: আইনমন্ত্রী
সরকারি গাছ কেটে আসলাম চৌধুরীর জন্য বিক্ষোভ, বিএনপির দুই কর্মী গ্রেফতার
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে নেতাকর্মীদের ক্ষোভ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি