রাজশাহীতে কৃষককে কুপিয়ে হত্যা

রাজশাহী প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৬, ২০:৪৬ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ২০:৪৬

রাজশাহীর বাগমারা উপজেলায় এক মাহবুবুর রহমান (৪০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার রামপুর গ্রাম থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

মাহবুবুর রহমানের বাড়ি উপজেলার হাটমাধনগর গ্রামে। বৃহস্পতিবার রাত ১০টা থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে বাড়ি থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে কৃষিজমিতে লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল করার সময় নিহত ব্যক্তির ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ দেখা গেছে। পরিকল্পিতভাবে এই ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

ওসি জানান, তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা পুলিশ এখনও নিশ্চিত নয়। এজন্য কাউকে আটক করা যায়নি। পুলিশ বিষয়টির তদন্ত করছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

/এএম/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি