রাজশাহীতে জামায়াতের দুই কর্মীকে মারধর, বিএনপির কর্মী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৮ আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৮

রাজশাহী-৪ আসনের বাগমারায় ফেস্টুন ছেঁড়ার সন্দেহে জামায়াতের এক কর্মী ও তার চাচাকে মারধর করেছেন বিএনপির কর্মীরা। এ সময় জামায়াত কর্মীর চায়ের দোকানও ভাঙচুর করা হয়। এ ঘটনায় বিএনপির কর্মী শান্ত (২২) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের তেলিপুকুর গাঙ্গোপাড়া বাগবাজারে এ ঘটনা ঘটে। মারধরের শিকার তেলিপুকুর গাঙ্গোপাড়া বাগবাজারের জামায়াতের কর্মী এনামুল হক ও তার চাচা মোজাম্মেল হক। এ ঘটনায় রাতেই থানায় মামলা করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে তেলিপুকুর গাঙ্গোপাড়া বাগবাজারের জামায়াত কর্মী এনামুল হক (২৭) তার দোকানে বসে বেচাকেনা করছিলেন। রাত সাড়ে ৮টার দিকে বিএনপির দুই কর্মী শান্ত (২২) ও আবদুল হামিদ (৪৪) বাজারে লাগানো বিএনপির প্রার্থীর ফেস্টুন ছেঁড়ার জন্য এনামুল হককে দায়ী করেন। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে এনামুল হককে কাঠের লাঠি পিটিয়ে আহত করা হয়। এতে তার বুক ও হাঁটুতে আঘাত লাগে এবং রক্তপাত হয়। খবর পেয় চা দোকানির চাচা মোজাম্মেল হক এগিয়ে এলে তাকেও পেটানো হয়। এ সময় দোকানের জগ, চেয়ার, টেবিলসহ মালামাল ভেঙে ফেলা হয়েছে।

পরে জামায়াতের লোকজন ঘটনাস্থলে আসেন এবং উত্তেজনার সৃষ্টি হয়। আহতদের উদ্ধার করে ভবানীগঞ্জের একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

আহত জামায়াত কর্মী এনামুল হক অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে তার ওপর হামলা করেন বিএনপর কর্মীরা। কোনও ফেস্টুন ছেঁড়া হয়নি এবং কাউকে ছিঁড়তেও দেখেননি। জামায়াতের রাজনীতি করায় তাদের সন্দেহের বশে পেটানো হয়েছে।

এ ঘটনায় রাতেই মোজাম্মেল হক বাদী হয়ে আবদুল হামিদ ও শান্তর নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে বাগমারা থানায় মামলা করেন।

বিএনপির গোয়ালকান্দি ইউনিয়নের সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম বলেন, ‘ফেস্টুন ছেঁড়া নিয়ে সন্দেহের বশে ঘটনাটি ঘটেছে। পরে বিষয়টি সমাধান হয়েছে।’

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, ‌‘মারামারির ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় শান্তকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

/এএম/
সম্পর্কিত
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি