শিক্ষাসফরে এসে পার্কের সুইমিং পুলে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১০ আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১০

রাজশাহীতে শিক্ষাসফরে এসে ওয়াটার পার্কের সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে গোদাগাড়ী উপজেলার দিগ্রাম এলাকায় সাফিনা ওয়াটার পার্কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থীর নাম আবিদ আহানাফ সোয়াদ (১৫)। সে বগুড়ার ইকরা মডেল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। তাকে উদ্ধার করে ২২ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আবিদ পরিবারের সঙ্গে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় বসবাস করলেও তার স্থায়ী ঠিকানা রংপুরের পীরগঞ্জ উপজেলার মাছখড়িয়া মাধবপুর সৈয়দপুর গ্রামে। সে ওই গ্রামের আবু হাসিব সোহরাওয়ার্দীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকরা মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা শিক্ষাসফরে সাফিনা ওয়াটার পার্কে আসে। দিনভর বিভিন্ন রাইডে খেলাধুলার পর বিকালে কয়েকজন শিক্ষার্থী সুইমিং পুলে নামে। এ সময় আবিদ পানিতে লাফ দিলে নাক, বুক ও মাথায় গুরুতর আঘাত পায়। একপর্যায়ে পানিতে তলিয়ে যায়। তার সহপাঠীরা চিৎকার শুরু করলে ওয়াটার পার্ক কর্তৃপক্ষ ও সঙ্গে থাকা শিক্ষকরা এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ‘আবিদের মাথা, নাক ও বুকে আঘাতের চিহ্ন আছে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরেদহ থানায় নিয়ে এসে রাখা হয়েছে। এখান থেকে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হবে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা রওয়ানা হয়েছে। তারা অভিযোগ বা মামলা দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় আমরা তদন্ত শুরু করেছি। যদি কারও গাফিলতি বা অবহেলা প্রমাণিত হয়, তবে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি