বগুড়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৩

বগুড়া প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪২

বগুড়ার নন্দীগ্রামে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে দুই পক্ষের তিন জন আহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারশন গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছেন। এলাকায় উভয় পক্ষের মাঝে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার বিকালে নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, দুই পক্ষের মধ্যে মারামারিতে ২-৩ জন আহত হওয়ার কথা শুনেছেন। এ ঘটনায় কোনও পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আহতরা হলেন বগুড়ার নন্দীগ্রামের থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ, বিএনপি নেতা রবিউল ইসলাম ও শিবির নেতা জুলাইযোদ্ধা গালিব।

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর অভিযোগ করে বলেন, জামায়াত প্রার্থীর পক্ষে ভোটারদের প্রভাবিত করতে আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি বাড়িতে টাকা বিতরণের উদ্দেশ্যে গোপন মিটিং করছিলেন। এ খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা সেখানে গিয়ে আওয়ামী লীগ নেতা বেলাল হোসেনসহ জামায়াতের দুই নেতাকে টাকাসহ অবরুদ্ধ করে পুলিশে খবর দেন।

তিনি আরও বলেন, এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে জামায়াতের নেতাকর্মীরা প্রায় ৫০ থেকে ৬০টি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে এসে অবরুদ্ধ নেতাদের ছিনিয়ে নেয়। এরপর তারা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানার বাড়িসহ তিনটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, মারপিট ও লুটপাট করে।

অন্যদিকে নন্দীগ্রাম পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলিম এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, টাকা বিতরণের বিষয়টি সম্পূর্ণ বানোয়াট। আমরা জানতে পারি আমাদের নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। তখন প্রশাসনকে বিষয়টি জানানো হয়। দ্রুত সমাধান না পাওয়ায় আমরা নিজেরা ঘটনাস্থলে যাই। সেখানে পৌঁছালে আমাদের ওপর হামলা চালানো হয়।

এদিকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ অভিযোগ করেন, তাদের কর্মী জুলাইযোদ্ধা গালিব নির্বাচনি কাজ শেষে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত হন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই রাতে পারশন গ্রাম থেকে তাদের নেতা ফারুক ও বেলালকে তুলে নিয়ে গিয়ে একটি বাড়িতে আটকে রাখা হয়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
গাড়িতে হামলা-ভাঙচুর, এমপি আমির হামজা আহত
শিবিরের লাগাম টানতে চায় ছাত্রদল?
বিয়ে বাড়িতে মাংস দেওয়ায় বর ও কনেপক্ষের সংঘর্ষে আহত ৫
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস