রাজশাহীতে ট্রাক-নছিমনের সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত

রাজশাহী প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৮ আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৮

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুবাহী ডাম্প ট্রাক ও নছিমনের সংঘর্ষে দুজন ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক ও তার সহকারী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পুঠিয়ার গন্ডগোহালী নিমতলা এলাকায় পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মুরগি ব্যবসায়ী নাইম ও হালিম। আহতরা হলেন ট্রাকচালক মিন্টু ও চালকের সহকারী স্বাধীন আলী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‌‘তাহেরপুর থেকে মুরগিবোঝাই নছিমন পুঠিয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে বালুবোঝাই ড্রাম ট্রাকটি পুঠিয়া থেকে তাহেরপুর যাচ্ছিল। নিমতলা এলাকায় ট্রাক ও নছিমনের মধ্যে সংঘর্ষ হয়। এতে চার জন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পুঠিয়ায় তারা মুরগির ব্যবসা করতেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।’

ওসি ফরিদুল ইসলাম আরও বলেন, ‘নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে। দুর্ঘটনাকবলিত জব্দ করা হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি