পাবনায় জামানত হারিয়েছেন ১৬ প্রার্থী

পাবনা প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫২

ত্রয়োদশ সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনে নির্ধারিত পরিমাণ ভোট না পাওয়ায় ১৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ অর্জনে ব্যর্থ হওয়ায় এসব প্রার্থীর জামানত হারাতে হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন- পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল গণি পেয়েছেন ১ হাজার ১১৪ ভোট আর মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৩৩ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৪০ হাজার ৯৩১ ভোট। ভোট কাস্ট হয়েছে ২ লাখ ৪০ হাজার ৭৭৪টি।

পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনে গণফোরামের উদীয়মান সূর্য প্রতীক নিয়ে শেখ নাসির উদ্দিন পেয়েছেন ৩৩৩ ভোট, জাতীয় পার্টির মেহেদী হাসান রুবেল লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ২৬০ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আফজাল হোসেন খান কাশেমী পেয়েছেন ৫ হাজার ৮৮৪ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৭ হাজার ৩৯৪ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ৮ হাজার ৩৭৬ জন।

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী হাসানুল ইসলাম রাজা পেয়েছেন ৯৮৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকের আব্দুল খালেক ১ হাজার ৭৬৯, সুপ্রিম পার্টির মাহবুবুর রহমান চৌধুরী জয় একতারা প্রতীকে ১ হাজার ৪২০, গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকে সরদার আশা পারভেজ ১৭৬ ও জাতীয় পাটির মীর নাদিম মোহাম্মদ ডাবলু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭২ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৮০৪ ভোট। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ৩৫ হাজার ১২৮ ভোট।

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সোহাগ হোসেন কাস্তে প্রতীকে ৪৫৯, নাগরিক ঐক্যের শাহনাজ হক কেটলি প্রতীকে ১৮২, জাতীয় পাটির সাইফুল আজাদ মল্লিক লাঙ্গল প্রতীকে ৯৫৫, ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার শাহ হাতপাখা প্রতীকে ২ হাজার ৬৮৮ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ১৬৮ ভোট। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ১০ হাজার ২০৬ ভোট।

পাবনা-৫ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাজমুল হোসাইন হাতপাখা প্রতীক নিয়ে ৪ হাজার ২৬৮ ও আমার বাংলাদেশ পাটির ঈগল প্রতীক নিয়ে আব্দুল মজীদ মোল্লা ৪৪২ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৪৪ ভোট। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ৫৮ হাজার ২২০ ভোট।

সংশ্লিষ্ট বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা জানান, নির্বাচন কমিশনের নিয়ম মোতাবেক নির্বাচনে অংশগ্রহণকারী কোনও প্রার্থী সংগ্রহ করা ভোটের আট ভাগের এক ভাগ পেতে হবে। না হলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। সে হিসাবে ১৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি