বগুড়ায় গুঁড়িয়ে দেওয়া আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়া প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩১

বগুড়া শহরের টেম্পল রোডে ধ্বংসস্তূপে পরিণত হওয়া কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘বগুড়া জেলা আওয়ামী লীগ’ নামে ফেসবুক আইডিতে এ সংক্রান্ত ছবি সহকারে একটি পোস্ট দেওয়া হয়। দিনের যেকোনও সময় দোতলায় এ পতাকাটি উত্তোলন করা হয়েছে।

ফেসবুকের ওই পোস্টে লেখা হয়েছে, ‘বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলীয় নেতাকর্মীরা। আমাদের কেউ দাবায়া রাখতে পারবা না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

এ পোস্ট শেয়ার দেওয়ার পর অনেকে মন্তব্য করেছেন। রাসেল শেখ নামে একজন লিখেছেন, ‘ইনশাল্লাহ একদিন পুনর্বাসন হবে।’ আজিজার রহমান তাজ নামে আরেক ব্যক্তি লিখেছেন, ‘জয় বাংলা’।

২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বগুড়া শহরের টেম্পল রোডে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ৫ আগস্ট কার্যালয়টিতে অগ্নিসংযোগ করা হয়। এরপর ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি বুলডোজার এনে আওয়ামী লীগ কার্যালয় ধ্বংসস্তূপে পরিণত করা হয়। সে সময় পাশে টাউন ক্লাব ও সুলতান মাহমুদ খান রনি নামে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের ব্যক্তিগত অফিসও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তবে আওয়ামী লীগ কার্যালয়ের পাশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কার্যালয় অক্ষত রাখা হয়।

নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের এক দায়িত্বশীল নেতা জানান, সোমবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া সন্ধ্যায় নামিয়ে নেওয়া হয়েছে। সুযোগ পেলে তারা আবারও পতাকা উত্তোলন ও দলীয় কার্যালয়ে যাবেন।

এ প্রসঙ্গে জানতে বগুড়া সদর থানার ওসি মনিরুল ইসলাম ও ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলমের মোবাইল নম্বরে কল দিলেও তারা ধরেননি।।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সাংবাদিকদের জানান, তিনি ঢাকায় রয়েছেন, এ বিষয়ে কিছু জানেন না।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী