পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৮ মাস পর জাতীয় পতাকা উত্তোলন 

পাবনা প্রতিনিধি 
২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫

দীর্ঘ ১৮ মাস তালাবদ্ধ থাকার পর পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলটির কয়েকজন নেতা-কর্মী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে শহরের আব্দুল হামিদ সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। 

ভিডিওতে দেখা যায়, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমামের নেতৃত্বে নেতা-কর্মীরা একটি লাঠির সাহায্যে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় উপস্থিতরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’ জাতীয় স্লোগান দেন। 

উপস্থিত নেতা কর্মীদের মধ্যে ছিলেন— উপজেলা আওয়ামী লীগ নেতা মাহবুব আলম খান, পৌর আওয়ামী লীগ নেতা মুস্তাফিজুর রহমান কিরণ, আনোয়ার হোসেন খান, আশরাফ পিন্টু, সেলিম মালিথা, মুজিবুর রহমান সেলিম, আব্দুল হাফিজ, রানা চৌধুরী, সাবেক ছাত্রনেতা পলাশ, শেখ রাজু, ফিরোজ এবং ছাত্রনেতা তৌশিকুর রহমান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলায় গ্রেফতারের আশঙ্কায় অধিকাংশ নেতা কর্মী আত্মগোপনে চলে যান। এরপর থেকে জেলা কার্যালয় তালাবদ্ধ এবং দলীয় কার্যক্রম কার্যত বন্ধ ছিল। সরকার পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল।

এ ঘটনা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে দলের পুনর্জাগরণের সূচনা হিসেবে দেখছেন, আবার কেউ বর্তমান প্রেক্ষাপটে (দলের কার্যক্রম নিষিদ্ধ থাকা) ঝুঁকিপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন। তবে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমামের মুঠোফোনে কল করা হলে তা বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। 

/এসটি/ 
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী