সড়কে প্রাণ গেলো শিক্ষক ও প্রাণিসম্পদ কর্মকর্তার

রাজশাহী প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১০ আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১০

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শিক্ষক ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার। এর মধ্যে পুঠিয়া উপজেলায় পাথরবোঝাই ড্রাম ট্রাকের চাপায় শিক্ষক আব্দুর রাজ্জাক নিহত হয়েছেন। আর বাঘায় সড়ক দুর্ঘটনায় উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রশিদ নিহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের পুঠিয়া সদরের ফায়ার সার্ভিস অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হন আব্দুর রাজ্জাক (৫০)। তিনি উপজেলার ধোপাপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে ও সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলে যাওয়ার পথে আব্দুর রাজ্জাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় রাজশাহীর দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পাথরবোঝাই ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। ট্রাকটি তাকে টেনে নিয়ে পিষে দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী জিন্না আলী বলেন, ‘স্যার রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ ট্রাক এসে তাকে তুলে টেনে নিয়ে পিষে দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়।’

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ‘ট্রাকটি তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। সেটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এদিকে বাঘায় সড়ক দুর্ঘটনায় উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রশিদ (৫৭) নিহত হয়েছেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চণ্ডিপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবদুর রশিদ বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের আবদুল গণির ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আবদুর রশিদ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল থেকে মোটরসাইকেলে চণ্ডিপুর গ্রামে গরুর চিকিৎসার জন্য যান। সেখান থেকে ফেরার পথে চণ্ডিপুর বাজারসংলগ্ন এলাকায় তার সামনে থাকা ব্যাটারিচালিত অটোভ্যানের পেছনের একটি চাকা খুলে যায়। এতে তার মোটরসাইকেলটি অটোভ্যানে ধাক্কা লাগে এবং তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছনে থাকা একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি দেখা দিলে দায়িত্বরত চিকিৎসক সাজিয়া খান রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘অফিসকে জানিয়ে দুপুরে একটি গরুর চিকিৎসা করতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন আবদুর রশিদ।’

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ‘এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি