১৯ মাস পর বগুড়ায় আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়া প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৩ আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৩

১৯ মাস বন্ধ থাকার পর বগুড়ার শাজাহানপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সোমবার সকালে পতাকা উত্তোলনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি আলী ইমাম ইনোকী ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি জানান। দুপুরে পুলিশের নির্দেশে কার্যালয় থেকে পতাকা নামিয়ে ফেলেন স্থানীয় লোকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার সকাল সাতটার দিকে শাজাহানপুরে উপজেলা আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ফেসবুকে এই ছবি ছড়িয়ে পড়ে, আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরাও এই ছবি পোস্ট ও শেয়ার করেন। তবে আজ দুপুর ১টার দিকে শাজাহানপুরে আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে আর জাতীয় পতাকা দেখা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় ওই কার্যালয়ে ছাত্রলীগ ও যুবলীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হতো। জুলাই আন্দোলনের পর উপজেলা আওয়ামী লীগের তালাবদ্ধ দলীয় কার্যালয়টি কার্যত পরিত্যক্ত ছিল।

আত্মগোপনে থাকা শাজাহানপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি আলী ইমাম ইনোকী জানিয়েছেন, আমাদের দলীয় লোকজন জাতীয় পতাকা উত্তোলন করেছেন। আত্মগোপনে থাকলেও আমরা হারিয়ে যাইনি। আমাদের মনোবল অক্ষুণ্ন রয়েছে। নির্বাহী আদেশে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। রাজনীতি আমাদের গণতান্ত্রিক অধিকার। উপজেলা আওয়ামী লীগ ১৯ মাস পর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দলীয় কার্যালয়ে প্রবেশ করেছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণকারী
শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী হিসেবে তার নির্দেশ পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ। কেউ দাবায়ে রাখতে পারবে না।

উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন বলেন, ‘আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ে জাতীয় পতাকা ওড়ানো হয়েছে বলে জেনেছি। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধের দায় প্রশাসনের।’

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘পুলিশের চোখ ফাঁকি দিয়ে গোপনে কে বা কারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে। দুপুরে স্থানীয় লোকজন পতাকা নামিয়ে ফেলেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম