আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যানকে আটক করে পুলিশে সোপর্দ

বগুড়া প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৪ আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৪

বগুড়ার কাহালু উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতার ওই আওয়ামী লীগ নেতার নাম পি এম বেলাল হোসেন (৫৬)। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং কাহালু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার তেলিয়ান গ্রামের মৃত লজাবত প্রামাণিকের ছেলে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‌‘সোমবার দুপুরে কিছু লোকজন বেলাল হোসেনকে আটক করে থানায় হস্তান্তর করে। পরে উপজেলার বীরকেদার ইউনিয়নের আগের একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

কারা পুলিশে সোপর্দ করেছেন এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘কারা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন, তা বলতে পারবো না।’

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলাল হোসেন আটক হওয়ার আগে উপজেলায় একটি সভায় অংশগ্রহণ করেন। পরে তাকে কাহালু রেলগেইট এলাকা থেকে আটক করে পুলিশে দেওয়া হয়।

এ বিষয়ে কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনিছ বলেন, ‘ওই আওয়ামী লীগ নেতা তো পলাতক ছিলেন। হঠাৎ করেই তাকে দেখা যায়। উপজেলা মিটিংয়ে নাকি আসছিলেন। সেখান থেকে বের হয়ে যাচ্ছিলেন। সেই সময় তাকে আটক করে পুলিশ দিয়েছেন স্থানীয় লোকজন।’

/এএম/ 
সম্পর্কিত
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
স্কুলে ঢুকে কেন এমন করলেন অভিভাবক, আসলে কী ঘটেছিল
রাসেলের শয়নকক্ষে দুটি বিদেশি পিস্তল, চাঁদা না দিলেই দিতেন হত্যার হুমকি
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি